ভারতে কমছে করোনা আক্রান্তের হার
দি নিউজ লায়ন ; ভারতে কমছে করোনা আক্রান্তের হার। কেন্দ্রের সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের হার আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে প্রতি ১০ লাখে ২২৩ জন মানুষ কোভিড ১৯ আক্রান্ত বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, প্রতিদিন রক্তের নমুনা সংগ্রহের সঙ্গে করোনা ভাইরাসে সংক্রামিতের অনুপাতও আগের থেকে কমেছে। শনিবার সেই হার কমে ৬.২৫ শতাংশে পৌঁছেছে বলে জনানো হয়েছে। করোনা ভাইরাসে সংক্রমণের হারের পাল্লা দিয়ে সুস্থতার হারও বেশি এমন রাজ্যের তালিকার প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এ রাজ্যে ৯৮.৭ শতাংশ মানুষ কোভিড ১৯ মুক্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ওড়িশায় করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হওয়া মানুষের হার ৯৮.৬ শতাংশ। তামিলনাড়ুতে ৯৭.৩ শতাংশ মানুষ কোভিড ১৯ প্রভাবমুক্ত হয়েছেন। ৯৭ ও ৯৬.৫ শতাংশ সুস্থতা নিয়ে যথা তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছে কর্নাটক ও দিল্লি।
ভারতে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। ইতিমধ্যে দেশে ৯৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে জানানো হয়েছে।

Post a Comment